লেবেল

আপত্তিজনক অভিযোগ করুন

Menu

সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পৃথিবীর ৫ টি মহাবিনাশ।


নীল সবুজের কাছাকাছি থাকতে ভালোবাসি,

চলো যায় অনুভবের ভাবনায় ভুবন ঘুড়ে আসি।

মনে মনে সাজিয়ে রাখা প্রকৃতির না না রুপ ,

চিত্র লেখার আল্পনা দিয়ে ভরা পৃথিবীর রুপ। 


সত্যি আমাদের পৃথিবী এত সুন্দর যে তার কল্পনা করাটাও আমাদের পক্ষে অসম্ভব। আমরা যত পৃথিবীর রুপ দেখি ততই মুগ্ধ হয়ে যাই। আর সেই পৃথিবীর সৌন্দর্য এর অন্য তম একটি উপাদান হল পৃথিবীতে বসবাস করা প্রাণী। এক এক বার আমাদের মনে হয় পৃথিবী যেন তার সৌন্দর্য এর কিছুটা তার প্রাণীদের ধার দিয়েছে। 

আমাদের পৃথিবীতে এখনও পর্যন্ত মোট ১৪৪ কোটি প্রজাতির জীব বসবাস করে। যা পৃথিবীতে বসবাস কারী প্রাণীদের ১০% বাকি ৯৯% প্রাণী বিলুপ্তি ঘটে গেছে। 

পৃথিবীতে বার বার মহা বিনাশ হয়েছে। কিন্তু বারবার পৃথিবী নিজেকে মিলে ধরেছে। আর প্রমান করেছে জীবন ধারনের জন্য পৃথিবীই শ্রেষ্ট। 

ঠিক এমনই ৫ টি মহাবিনাস নিয়ে আজ আমরা আলোচনা করমু।

১.  Ordovician-Silurian extinction 

আজ থেকে প্রায় সাড়ে ৪৪ কোটি বছর আগে এই মহাবিনাশ হয়। যার কারণে প্রায় ৮৬% জীব মারা যায় । এই মহা বিনাশ ঘটেছিল দুটি পর্যায়। প্রথমদিকে ইউরোপ ও আটলান্টিক মহা সাগরের জল বরফে পরিণত হয় যেগুলির কারণেই সমুদ্রের জলের স্তর অনেক কমে যায়। যার কারণে সমুদ্রের ভেতরে থাকা কিছু বরফের চাই বাইরে বেরিয়ে আসে । যেগুলি পৃথিবীর বাইরে আসতেই কার্বন-ডাই-অক্সাইড কে গ্রহণ করেছিল। যার কারণে পৃথিবীর তাপমাত্রা প্রচুর কমে যায়। সেই সময় শুরু হয় পৃথিবীর আইস এজ ।

এই আইস এজ চলাকালীন পৃথিবী পৃষ্ঠতলে থাকা বেশির ভাগ প্রাণী মারা যায়। পরবর্তী সময়ে যখন এই আইস এজ শেষ হয়ে আসে ঠিক তখন থেকেই শুরু হয় এই মহা বিনাশ দ্বিতীয় পর্যায়। পৃথিবী আবারো গরম হওয়ার কারণে সমুদ্রের জলস্তর বাড়তে থাকে। আর যে কারণে সমুদ্রের অক্সিজেনের মাত্রা অনেক কমে যায়। আর সমুদ্রে বসবাসকারী সকল  জীব জন্তু মারা যায়। 



এত বড় একটি ধাক্কা খাওয়ার পরেও পৃথিবী তারমধ্যে জীবন ধারণের জন্য চেষ্টা করতে থাকে।

পৃথিবীকে আবারো গোরে উঠল জীবন।

ঠিক এই বিনাশ

ঠিক এই মহাবিনাশের  কয়েক হাজার বছর পর পৃথিবীতে আবারও একটি মহাবিনাস হয় যা 

২. Late Devonian extinction 


যেটি  আজ থেকে প্রায় ৩৫-৩৮কোটি বছর আগে হয়। এই মহাবিনাসের কারন একটু অদ্ভুৎ ছিল। 

প্রথম মহাবিনাসের পর  যে উদ্ভুদের সৃষ্টি হয় , সেগুলি মাটির নিচ পর্যন্ত তাদের শিকড় বসিয়েছিলো। যার কারণে মাটি ক্ষয় অনেক কমে যায়। কিন্তু এই কারণে সমুদ্রে মাটির মিনারেল পৌঁছাতে পারছিল না যার প্রভাব সবথেকে বেশি সমুদ্রে বসবাসকারী  এনগেজ নামক সামুদ্রিক জীবের উপর পড়ে। আস্তে আস্তে মাটির সেই মিনারেল না পাওয়ার কারণে এই যে গুলি মারা যায়। এবং ঘটনাক্রমে এরাই সমুদ্রে অক্সিজেন তৈরি করত। এই এনগেজ না থাকার কারণে সমুদ্রে অক্সিজেনের পরিমাণ কমে যায়। যার কারণে সামুদ্রিক প্রাণী এরা মারা যায়। আর এই সময়ে প্রচুর আগ্নেয় পর্বত সক্রিয় হয়ে ওঠে। এবং সাথেই এই সময় মহাকাশ থেকে অনেক উল্কাপিণ্ড পৃথিবীর সাথে ধাক্কা খায়।   



এত কিছুর পরেও পৃথিবী আবারও একটি মহাবিনাস দেখে। এবং এই মহাবিনাশটিকে পৃথিবীর ইতিহাসে সব থেকে ভয়ঙ্কর মহাবিনাশ ছিল। 

৩. Permian extinction

 এই মহাবিনাশে পৃথিবীর প্রায় গোটা প্রাণী জগতকেই শেষ করে দিয়েছিল।   আজ থেকে প্রায় ২৫ কোটি বছর আগে এই মহাবিনাস ঘটে।

এই মহাবিনাশের সূচনা হয় সাইবেরিয়া থেকে। এই মহাবিনাশের আগ্নেয় পর্বত গুলি সক্রিয় হয়ে যায় ও প্রচুর পরিমাণে লাভা ও বিশাক্ত গ্যাস উৎপন্ন হয়। এবং এই লাভার কারনে জংল ও কয়লা খনি গুলি জ্বলে যায়। কার্বন ডাই অক্সাইড এর পরিমান বাতাসে প্রচুর বেড়ে যায়। আস্তে আস্তে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যায়। সেই বিষাক্ত গ্যাস গুলির কারনে অ্যাসিড বৃষ্টি হয়। সমুদ্র ও ডাঙায়  থাকা প্রাণীরা আস্তে আস্তে মরে যায়। 

এইভাবে এই মহাবিনাশে পৃথিবীর ৯৬% জীব বিপন্ন হয়ে যায়।  

আবারও পৃথিবী তার নিজের মধ্যে জীবনকে তৈরি করছিল। কিন্তুও কয়েক কোটি বছর পরে আবারও একটি মহাবিনাশ হয়ে যায়।



৪.Triassi-jurassic extinction 

আজ থেকে পায় ২০ কোটি বছর আগে এই মহাবিনাস হয়। এই মহাবিনাশ শুরু হয় আফ্রিকার আগ্নেয়গিরির সক্রিয়তার কারনে। এই আগ্নেয়গিরির মধ্যে দিয়ে ম্যাগমার সাথে অনেক গ্রিনহাউস গ্যাস নির্গমন হয়। যার কারনে পৃথিবীতে অ্যাসিড বৃষ্টি হয়। ফলে সমুদ্রের পি. হেচ. স্তর কমে যায়। আস্তে আস্তে সামদ্রিক জীব গুলি মারা যায়। ও আস্তে আস্তে ডাঙায় থাকা জীব গুলিও মারা যায়। 

এবং এই মহাবিনাসে ৮০% এরও বেশি প্রজাতির জীবজন্ত দের মেরে ফেলে। 


পরবর্তী সময়ে পৃথিবীর আবারো তার নিজের মধ্যে জীবন সঞ্চারণ এর জন্য সকল উপাদানই প্রস্তুত করতে থাকে। এই মহাবিনাসের কয়েক কোটি বছর পর আবারো পৃথিবীতে একটি মহাবিনাশ হয়। যাচ্ছিল পৃথিবীর ইতিহাসে শেষতম মহাবিনাশ। 


৫. Cretaceous-Paleogene extinction


এটি আজ থেকে প্রায় ৬.৬ কোটি বছর আগে হয়। এই মহাবিনাসের মূল কারণ ছিল এই সময়ে সর্বাধিক পরিমাণে উল্কাপিণ্ড পৃথিবীর সাথে ধাক্কা খায়।ফলত হাজার হাজার কিলোমিটার পর্যন্ত আগুনের গোলা ছড়িয়ে যায় । এর সামনে আসা সকল জীবজন্তু কে আগুনে পুড়িয়ে দেয়। আর এই উল্কাপিণ্ড গুলি  ধাক্কা খাওয়ার ফলে পৃথিবীতে বড় বড় সুনামির সৃষ্টি হয়। 




যার কারণে সামুদ্রিক জীবেরা মারা যায়। আর এই উল্কাপিণ্ড গুলি ধাক্কা খাওয়ার ফলে বিশাল ধূলিকণা পৃথিবীর বায়ুমন্ডলে একটি মোটা ধুলিকণার মেঘ তৈরি করে। এই মোটা ধুলিকণার মেঘের কারনে সূর্যের আলো পৃথিবীতে প্রবেশ করতে পারছিল না। আস্তে আস্তে পৃথিবীর তাপমাত্রা কমতে , কিছু বেঁচে যাওয়া জীবজন্তুদের ও মেরে ফেলে। এই মহাবিনাশের  ফলে পৃথিবীতে ডাইনোসর এর সাথে ৮০% প্রজাতির জীবজন্তদের মেরে ফেলে। 

এই মহাবিনাশের পর পৃথিবীতে শুরু হয় একটি নতুন যুগ। যা মানুষের মত বুদ্ধিমান প্রাণীদের সৃষ্টি করে। 

তবে এটা ঠিক যে এই মহাবিনাশের ফল ডাইনোসর মারা গিয়েছিল কিন্তু যদি না এই মহাবিনাশ হত তাহলে হয়তো মানুষ নামে এই জাতিও সৃষ্টি হতো না। 


আপাতত এটিই ছিল পৃথিবীর সর্বশেষ মহাবিনাশ। কিন্তু বিজ্ঞানীদের মতে এই আরও একটি মহাবিনাস আমাদের সামনে অপেক্ষ করছে। যেটির জন্য আমরা নিজেরাই দায়ি। পৃথিবীতে ঘটা ৫ টি মহাবিনাস গুলি প্রাকৃতিক কারনে ঘটলেও আসন্ন মহাবিনাশটি আমাদের কারনেই ঘটবে। দিনের পর দিন মানুষ যেভাবে গ্রিনহাউস গ্যাস উৎপন্ন করছে তাতে আসন্ন কয়েক বছরের মধ্যেই ৬ম মহাবিনাসটি ঘটবে। দিনের পর দিন মানুষ অবাধ গাছ কেটে যাচ্ছে। দিনের পর দিনে গ্রিনহাউস গ্যাস তৈরি করছে।  দিনের পর দিন মানুষ নদী,সমুদ্রকে নোংরা করছে। এরপরেও মানুষ কোনো কিছু পদক্ষেপ নিচ্ছে না। ছোটোবেলা থেকে আমাদের গাছ লাগানোর শিক্ষা দেওয়ার পরও মানুষ সেই শিক্ষাকে কোনো কাজেই লাগাছে না। আর আমাদের দেশে কুকুর মারা গেলে জরিমানা দিতে হয় কিন্তু হাজারটা গাছ কাটলেও টন টন নোংরা নদীতে ফেলেও কোনো জরিমানা হয় না।



আমাদের কাছে এখনও সময় আছে। আমরা চাইলেই সকলেই ৬ম মহাবিনাশকে আটকাতে পারি। 


   

      আমরা যাকে হেলায় ছিড়ি

       সেও মেলায় হাত 

       সুযি ওঠা ঊষার আলো 

                   বলে সুপ্রভাত।


    

মন্তব্যসমূহ